Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫৬
রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

বাংলাদেশের রপ্তানিমুখী সবজি খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে এবং নিরাপদ খাদ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে সুইসভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠান সুইসকন্টাক্ট–এর সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি ঢাকার আইএফআইসি টাওয়ারে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং সুইসকন্টাক্টের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব হেলাল হুসাইন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লিড ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে আইএফআইসি ব্যাংক এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও এসএমই খাতে টেকসই অর্থায়ন সম্প্রসারণ, রপ্তানিমুখী উদ্যোক্তা তৈরি, ঝুঁকিহ্রাসকৃত ঋণ পোর্টফোলিও গঠনসহ নতুন গ্রিন ফাইন্যান্স পণ্য পরীক্ষণের সুযোগ পাবে।

২৭ মাস মেয়াদী এই প্রকল্প (জানুয়ারি ২০২৬–মার্চ ২০২৮) দেশজুড়ে এক হাজার ক্ষুদ্র কৃষককে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস, জলবায়ু-সহনশীল কৃষি, নিরাপদ কীটনাশক ব্যবহার, অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ ও উন্নত পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেবে।

Advertisement
Advertisement
Advertisement

পাশাপাশি ট্রেসেবিলিটি নিশ্চিত করতে ক্লাস্টারভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে ৩০ শতাংশ নারী কৃষকের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

বিষয়: নারী
কৃষি
রপ্তানিমুখী শিল্প
ব্যাংক
রপ্তানি
ব্যবসা–বাণিজ্য
আইএফআইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    সৌরবিদ্যুৎ: অর্থ বিভাগ-পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

    এ উদ্যোগের আওতায় পিকেএসএফ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে গ্রাহক পর্যায়ে ছয় শতাংশ সুদে ঋণ বিতরণ করবে। এ লক্ষ্যে ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’ নামে একটি বিশেষায়িত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা এনেছে স্মার্ট টেকনোলজিস

    বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও প্রোডাকশন খাতের জন্য ক্যাননের চারটি নতুন ইমেজিং পণ্য উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। উন্মোচন করা পণ্যগুলো হলো ক্যানন EOS C50, ক্যানন XA65, ক্যানন XF605 এবং ক্যানন PTZ CR-N100 ক্যামেরা।

  • হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    হিজাব বিতর্ক, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে হিজাব নিয়ে কথিত মন্তব্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালিমা লেপন এবং ক্রমবর্ধমান ধর্মান্ধকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ।

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

    এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

    এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।