দেশটা ভালো চলছে না। নতুবা বউ চাল সদৃশ ভাত খেতে দেয় কেন? একবেলা হলে কথা বলতাম না, কিন্তু এখন নিয়মিত একই দশা। ভাত এমন কেন জিজ্ঞেস করতেই বিস্ফোরণ। “সারাদিন কলাম লেখা নিয়ে ব্যস্ত থাক, বহুদিন যাবত চুলায় গ্যাস থাকে না, মাঝে মাঝে মিটমিট করে জ্বলে, সেই জ্বলায় তাপ থাকে না, চাল আর ভাত হয় না, আমি করব কী