
ড. গোলাম রসুল। অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা। ই-মেইল: [email protected]

গণতন্ত্রে রাজনৈতিক সিদ্ধান্তের নৈতিক বৈধতা কোনো ঐচ্ছিক বিষয় নয়-এটি রাষ্ট্রীয় স্থায়িত্বের অপরিহার্য শর্ত। বাংলাদেশের আসন্ন গণভোট সেই বৈধতার সংকটকে উন্মোচিত করেছে নির্মম স্পষ্টতায়।

গণভোটের প্রশ্নে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার কৌশল শুধু আইনি বিতর্ক নয়, বরং গণতন্ত্রের নৈতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করে। এই কাঠামোগত ঘাটতি শুধু আইনি নয়; এটি গণতন্ত্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে।