Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

যা হচ্ছে সবই আফটার শক, আতঙ্কিত হওয়ার কিছু নেই: আবহাওয়া অধিদপ্তর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৫: ২৭
যা হচ্ছে সবই আফটার শক, আতঙ্কিত হওয়ার কিছু নেই: আবহাওয়া অধিদপ্তর

ভূমিকম্প। ২১ নভেম্বর শুক্রবার সকালের পর থেকে দেশের মানুষের মনে আতঙ্ক হয়ে জুড়ে বসেছে শব্দটি। হবে নাই বা কেন? শুক্রবার সকালে নরসিংদী এলাকায় সৃষ্ট ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঝাঁকুনি সৃষ্টি করেছে। এই ঘটনায় অন্তত ১০ জন নিহতের খবর মেলে।

Advertisement

ঘটনার ১ দিন পরই আবার শনিবার সকালে নরসিংদীতে ৩ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর সন্ধ্যায় ১ সেকেন্ডের ব্যবধানে দুটি কম্পন হয়। একটি সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রাজধানীর বাড্ডা এলাকায়, রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ধারন করা হয় ৩ দশমিক ৭। আবার ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ৪ দশমিক ৩ মাত্রার কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি সেই নরসিংদীতেই।

এমন ধারাবাহিক কম্পনের ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ছোট ছোট এমন কম্পন হলো বড় ভূমিকম্পের পূর্বাভাস, তাই কয়েকদিনের মাঝেই বাংলাদেশ মুখোমুখি হবে ৮ থেকে ৯ মাত্রার বড় ভূমিকম্পের- সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এমন তথ্য। এর বাইরেও বিশেষজ্ঞরা মত দিচ্ছেন, এই ছোট ছোট ভূমিকম্প হলো ফোরশক, যা বড় ভূমিকম্পের নির্দেশক।

যদিও এগুলো শুধুমাত্র ধারণা। এই মতের স্বপক্ষে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, ভূমিকম্প হলো সবচেয়ে অনঅনুমেয়যোগ্য প্রাকৃতিক দুর্যোগ।

Advertisement
Advertisement
Advertisement

তবুও কম্পনগুলোকে ফোরশক ধরে নিয়ে দেশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে বেশ। এমন অবস্থায় এতটা আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছে না আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, শুক্রবার সকালে নরসিংদীর ৫ দশমিক ৭ মাত্রার কম্পনের পর এখন পর্যন্ত যে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে, তার সবই আফটার শক। তাই এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

বাংলাদেশে বড় ভূমিকম্পের আভাস ছিল ৯ বছর আগেই, যা যা বলেছিলেন গবেষকরাearthquake

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মনগড়া বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা মানুষকে আতঙ্কিত করে তুলছে। ইতিহাসের বিভিন্ন ভূমিকম্পের গতিপ্রকৃতি থেকে আমরা যা জানি, তা হলো ফোরশক হলে ধারাবাহিকভাবে কম্পনের মাত্রা বাড়বে। এই প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে অপেক্ষাকৃত কম থেকে শুরু করে বেশি শক্তি রিলিজ হয়। আবার বিপরীতভাবেও এটি হতে পারে, অর্থাৎ প্রথম বেশি শক্তি রিলিজ করে ফেলা। আপনারা যদি খেয়াল করেন, আমরা কিন্তু প্রথম ভূমিকম্পেই অনেক বেশি শক্তি রিলিজ হতে দেখেছি।’’

মমিনুল ইসলাম বলেন, ‘‘ফলে ভূমিকম্প মাঝারি মানের হলেও ভূমিতে বড় ফাটল ধরেছে। এতে কিন্তু পরিষ্কার যে, সে ফাটল দিয়ে অনেক শক্তি বেরিয়েছে। আবার খেয়াল করে দেখুন, শকের নিয়ম হচ্ছে ধারাবাহিকভাবে প্রথম শকের তুলনায় পরে সবগুলোতে কম্পন কম থাকবে, এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। তাই আমি নিশ্চিত এটি আফটার শক। ফোরশক হলে ধারাবাহিকভাবে কোম্পানির মাত্রা বাড়তেই থাকতো। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, বরং ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি কীভাবে নিতে হয়, তাতে মনোযোগ দিন, সকলে সচেতন থাকুন।’’

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ‘‘সামনের কোনো কম্পন ৫ দশমিক ৭ মাত্রা ছাড়িয়ে না গেলে সবই আফটার শক হিসেবেই কাউন্ট হবে। তাই এখন পর্যন্ত যে তিনটি কম্পন রেকর্ড হয়েছে, সেগুলো আফটার শক।’’

তবে নরসিংদীর বিভিন্ন স্থানে ভূমিতে যে ফাটল সৃষ্টি হয়েছে, তাতে ভূগর্ভে জমা থাকা পুরো শক্তি বেরিয়ে এসেছে–তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই বলে মনে করেন রুবাইয়াত কবির। তার মতে, কত মাত্রার ভূমিকম্প কেমন আচরণ করবে তা ধারণা করা কঠিন। তবে কম্পন মাত্রার ধরণ অনুযায়ী আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হতে যাচ্ছে, তেমনটা মনে করছেন না এই কর্মকর্তা।

বিষয়: বাংলাদেশভূমিকম্পসোশ্যাল মিডিয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরপর্যালোচনা
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।