Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগলের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১: ২৫
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষায় গুগলের নতুন নিরাপত্তা ব্যবস্থা

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে মোবাইল প্রতারণা বা স্ক্যামের ঘটনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এখন প্রতারকরা আগের চেয়ে আরও সহজ ও বিশ্বাসযোগ্য উপায়ে সাধারণ ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে।

Advertisement

গুগলের সর্বশেষ নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে এসব মোবাইল স্ক্যামের কারণে বিশ্বব্যাপী প্রায় ৪০০ বিলিয়ন ডলার হারিয়েছেন ব্যবহারকারীরা।

এ অবস্থায় অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সুরক্ষায় গুগল নিয়ে এসেছে এআই-চালিত বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, যা প্রতারণা ঘটার আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে পারে। গুগল বলছে, অ্যান্ড্রয়েড প্রতি মাসে প্রায় ১০ বিলিয়ন সন্দেহজনক কল ও মেসেজ ব্লক করছে, যা বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া গত মাসেই গুগল আরসিএস সেবা থেকে ১০ কোটি ভুয়া নম্বর নিষিদ্ধ করেছে।

সম্প্রতি গুগল ও ইউগভ নামের এক জরিপ প্রতিষ্ঠান পাঁচ হাজার মোবাইল ব্যবহারকারীর ওপর একটি সমীক্ষা চালায়। এতে দেখা গেছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন ব্যবহারকারীদের তুলনায় অনেক কম স্ক্যাম বার্তা পান। বিশেষ করে পিক্সেল ফোন ব্যবহারকারীরা আরও বেশি নিরাপদ বোধ করেন। এক সপ্তাহের জরিপ অনুযায়ী, আইফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চেয়ে ৫৮ শতাংশ বেশি স্ক্যাম টেক্সট পান।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া, কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দশটি গুরুত্বপূর্ণ এআই-চালিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে–যেমন ইমেইল নিরাপত্তা, ব্রাউজিং সুরক্ষা, কল স্ক্রিনিং, এবং ডিভাইসে আচরণ বিশ্লেষণ। বিপরীতে, আইফোনে রয়েছে মাত্র দুটি সুরক্ষা ব্যবস্থা।

আরেকটি প্রতিষ্ঠান লেভায়াথান সিকিউরিটি গ্রুপ চারটি জনপ্রিয় ফোন-আইফোন ১৭, পিক্সেল ১০ প্রো, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এবং মটোরোলা রেজার+এর উপর নিরাপত্তা পরীক্ষা চালান।

পরে বিশ্লেষণ করে জানায়, পিক্সেল ফোনে প্রতারণা ঠেকানোর সবচেয়ে উন্নত ব্যবস্থা রয়েছে। বিশেষ করে কল স্ক্রিনিং, স্ক্যাম শনাক্তকরণ ও রিয়েল–টাইম সতর্কবার্তা ব্যবস্থাগুলোকে সবচেয়ে কার্যকর বলা হয়েছে।

গুগল জানিয়েছে, তাদের গুগল ফোন অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে ভুয়া কল ও প্রতারণামূলক নম্বর ব্লক করে দেয়। এমনকি যদি কেউ কল রিসিভ করে, ফোনের এআই তখনও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতারণা সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করে। একইভাবে, গুগল মেসেজ অ্যাপও অচেনা প্রেরকের বার্তা বিশ্লেষণ করে সন্দেহজনক মেসেজ সরাসরি স্প্যাম ও ব্লকড ফোল্ডারে পাঠিয়ে দেয়।

গুগল বলছে, এসব সুরক্ষা ব্যবস্থার সকলকিছু ডিভাইসের ভেতরেই কাজ করে, ফলে কোনো ব্যক্তিগত তথ্য বাইরে যায় না। এতে করে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা একই সঙ্গে রক্ষা করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের এসব ব্যবস্থা প্রতারণা ঘটার আগেই তা শনাক্ত ও বন্ধ করে দিতে পারে। পাশাপাশি, গুগল প্লে প্রোটেক্ট ও ক্রোমের সেইফ ব্রাউজিং ফিচার ব্যবহারকারীদের ক্ষতিকর অ্যাপ ও ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখছে।

গুগল বলছে, ডিজিটাল প্রতারণা দিন দিন বদলে যাচ্ছে। তাই আমরা চাই ব্যবহারকারীরা যেন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারেন। আমাদের এআই-চালিত সুরক্ষা ব্যবস্থা প্রতিদিন উন্নত হচ্ছে, যাতে সবাই নিরাপদে যোগাযোগ, ব্রাউজিং ও লেনদেন করতে পারেন।

বিষয়: গুগলতথ্যপ্রযুক্তিনিরাপত্তাঅ্যান্ড্রয়েড ফোনআইফোনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    হাজারীবাগের হাজি নুরুর তেহারি খেতে এত ভিড় কেন?

  • ২

    গুলশান-বনানী সার্বজনীনন পূজা ফাউন্ডেশনের এবারের দুর্গাপূজার থিম ‘জলজ’

  • ৩

    ‘যারা হকার, তারা গাছ না তারা বানের জলের মতো’

  • ৪

    বৈশ্বিক উদ্ভাবন সূচকে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, কোথায় শক্তি, কোথায় চ্যালেঞ্জ

  • ৫

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

সম্পর্কিত
  • ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

    ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘিরে দলের ভেতরে আলোচনা এখন তুঙ্গে। আহ্বায়ক বা সভাপতি পদে সাবেক ও বর্তমান নেতৃত্বের একাধিক নেতার নাম যেমন আলোচনায় আছে, তেমনি সদস্য সচিব বা সাধারণ সম্পাদক পদেও তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ। সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হককে আবার নেতৃত্বে ফিরিয়ে আনার

  • মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আন্দোলন দমনে ব্যাপক ধরপাকড়, পুলিশি সহিংসতা এবং আধাসামরিক বাহিনীর বিপুল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। যে সরকার দীর্ঘদিন ধরে শক্তিশালী নেতৃত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির

  • মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?

    দেশের ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবা দ্রুত বাড়লেও সেই তুলনায় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বাজেটের বড় অংশ যাচ্ছে ভৌত অবকাঠামো ও সফটওয়্যারে। এর বিপরীতে সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

  • মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মক্কা চুক্তি ইসরায়েলকে বাইরে রেখে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। ইয়েমেন থেকে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার মুখে রিয়াদ এই চুক্তির সামরিক কার্যকারিতা সক্রিয় করেছে।