শিশুহত্যার দেশে স্বাগত!এক সহকর্মীর অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। দু-একদিন আগের কথা। অফিসে ঢোকার মুখে এক কোণায় তিনি দেখলেন একটা বিড়ালের চারটা বাচ্চা হয়েছে। ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে বাচ্চাদের নিয়ে ভবনের এক পাশে একটু আশ্রয় বের করে নিয়েছিল মা বিড়ালটি। আর বাচ্চাগুলোকে আগলে রেখেছিল যতনে, যতটুকু পারছে।
জিয়া হত্যায় আসলেই জড়িত ছিলেন মঞ্জুর?রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন চৌধুরী। জিয়া হত্যার ঘটনা-প্রবাহের প্রত্যক্ষদর্শী তিনি। মৃত্যুর দুই দিন আগে রাষ্ট্রপতি ফোন করেছিলেন জিয়াউদ্দিন চৌধুরীকে? কেন? কী বলেছিলেন জিয়া?
জঙ্গি হামলার মুখেও পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরেছেন এই ইরাকি নারীআল-কায়েদা ও আইএস বাহিনীর বর্বর হামলার স্বীকার এক জনপদ থেকে উঠে আসা এক নারীর পূর্বপুরুষদের ঐতিহ্য বাঁচিয়ে রাখার গল্প। উগ্রপন্থীদের হামলার কালো মেঘের মাঝেও আগলে রাখা ঐতিহাসিক নিদর্শন নিয়ে তিনি গড়ে তুলেছেন এক সুন্দর জাদুঘর।
‘ওয়ায়াং উইমেন’ আসলে কারা? তারা কেন ভূত খুঁজছে?জাকার্তা ও জাভার নারী পুতুলনাচ শিল্পীদের প্রথা ভাঙার লড়াইকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে বহুজাতিক দল ‘ওয়ায়াং উইমেন’। তাদের কাছে এই পুতুলনাচ কেবল বিনোদন নয়, বরং সমাজের চিরাচরিত কুসংস্কার ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ।