
কী আছে জিয়া হত্যার তদন্ত প্রতিবেদনে?
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নৃশংসভাবে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের রাষ্ট্রপতিকে হত্যার কারণ অনুসন্ধানে সে সময়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের রিপোর্ট আলোর মুখ দেখেনি কখনোই।




