প্রায় তিন দশক ধরে মতিঝিলের রাস্তার পাশে ভাতের হোটেল চালাচ্ছেন মো. সোহেল। মায়ের রেসিপিতে দৈনিক এক মণ মাংস বিক্রি হয় তার দোকানে। রান্না করেন মাছ, সবজিসহ আরও অনেক কিছু। কী আছে এই লাল ভুনায়?

যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা মাস্টারশেফ প্রফেশনালস–এ একজন বাংলাদেশি তরুণ শেফের সাফল্যের গল্প এখন আলোচনায়। শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে পৌঁছে গেছেন সেমিফাইনালে। এই রিয়ালিটি শোতে তিনি হালিম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

গৃহস্থের রান্নাঘর থেকে শুরু করে হোটেল-রেঁস্তোরাতে একবার কড়াইয়ে তেল ঢেলে তাতে বারবার রান্নার দৃশ্য কিন্তু খুবই সাধারণ। তবে রান্নার এই পদ্ধতি খাবারের মানের অবনতিসহ স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি করে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পেশাদার কুকিং কোর্স করে অনেকে বিদেশে গিয়ে পড়ালেখার পাশাপাশি রেস্তোরাঁ ও হোটেলে কাজ করার সুযোগ পাচ্ছেন। দেশে যারা এ বিষয়ে কোর্স করায়, তাদের অন্যতম ‘প্রফেশনাল কুকিং একাডেমি’।

সাম্প্রতিক সময় বাংলাদেশে রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাসের সংকটের কারণে বিপাকে পড়েছেন ভোক্তারা। এনার্জি রেগুলেটরি কমিশনের বেঁধে দেওয়া দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বাড়তি গুণতে হচ্ছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য। এই বিষয়ে একটি চরচা কথা বলেছে ওয়েবিনারের আয়োজন করেছিল চরচা।

ক্ষুদ্র ব্যবসায়ী রফিক আলমের বাসায় পাইপলাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ জন্য তাকে নিয়ম মেনে বিলও পরিশোধ করতে হয়। কিন্তু ঘরের রান্নার কাজে তাকে বাজার থেকে এলপিজি কিনে ব্যবহার করতে হয়। এ জন্য তাকে প্রতি মাসে হাজার টাকার বেশি বাড়তি গুনতে হয়।

স্বাস্থ্য সচেতন মানুষের মনে সবসময় একটিই প্রশ্ন ঘোরে-সবচেয়ে স্বাস্থ্যকর তেল কোনটি? বিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের সাম্প্রতিক গবেষণাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, কোনো একটি তেলকে এককভাবে ‘সেরা’ বলা কঠিন।