মার্কিন

ভ্যান্সের মন্তব্যে ইসরায়েলের উদ্বেগ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা নিয়ে গতকাল বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন, তা তেল আবিবের রাজনৈতিক ও গণমাধ্যম মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। আশঙ্কা করা হচ্ছে, এর প্রভাব কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মতপার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

ব্রাজিলের নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা ও মার্কিন প্রভাব
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার ভূমিকা দেশটির রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

ভিয়েতনাম থেকে হরমুজ: একই শিক্ষা পাচ্ছে মার্কিনিরা!
মার্কিন সামরিক শক্তির ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ একটি গভীর শিক্ষা রেখে গিয়েছিল—অসীমতুল্য সামরিক ক্ষমতা থাকা আর সেই ক্ষমতাকে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফলে রূপান্তর করা এক বিষয় নয়। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের বিজয়ের পর ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব মনে করেছিল, ভিয়েতনামের সেই শিক্ষা হয়তো চিরতরে অতীত

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী দুঃশাসন ও মৌলবাদী সাম্প্রদায়িক অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ ও সিআইএর ভূমিকা
ব্রাজিলের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ বহু দশক ধরে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে, যা বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনেও স্পষ্ট ভূমিকা রাখছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের পর বিশ্লেষণটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ঋণ করে ঘি খাচ্ছে মার্কিনিরা
আধুনিক আমেরিকান সমাজের এক চরম বৈপরীত্য ও সামাজিক বাস্তবতার মধ্যে বাস করছে। এই অত্যন্ত নির্মম পরিস্থিতি তুলে ধরেছেন মার্কিন দ্য হিলের লেখক জন ম্যাক গ্লিয়ন। তার লেখায় নির্দেশ করা হয়েছে কীভাবে যুক্তরাষ্ট্র আজ কেবল ঋণের ওপর ভিত্তি করে বেঁচে থাকা এক ভুয়া ধনীদের জাতিতে পরিণত হয়েছে।

ধার করে ঘি খাচ্ছে মার্কিনিরা?
মার্কিনিরা কি প্রচণ্ডভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ছে? সাধারণ আমেরিকানদের লাইফস্টাইলে ‘ধার করে ঘি খাওয়া’র ব্যাপার এতটাই বেড়েছে যে, আর্থিক বিশ্লেষকেরা এটিকে এক উদ্ভট, উন্মাদনাপূর্ণ আচরণ বলছেন। জন ম্যাকগ্লিয়ন নামের এক আর্থিক বিশ্লেষক সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে এসব বিষয় তুলে ধরেছেন।

মার্কিন-চীন নৈকট্যে ভারতের বিপদ কতটা
ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও নয়াদিল্লির সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজের সাবেক মহাপরিচালক অনিল চোপড়া। সম্প্রতি আরটি ডটকমে এক বিশ্লেষণী নিবন্ধে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্কের উন্নতি হলে ভারতের ওপর এর সম্ভাব্য প্রভাব তুলে ধরেছেন

ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত: এনবিসি
চলতি মাসের শুরুর দিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে অবস্থানকালে ইরানি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হন। পেন্টাগন এই ঘটনার বিষয়ে কোন বিবরণ দেয়নি এবং ইরানের সাথে যুদ্ধে হতাহতের সংখ্যা ও ব্যয়ের পরিমাণ কম করে দেখাচ্ছে কি না- তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে।

এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে
ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্যাকেজের অধীনে এফ-৩৫ ফাইটার জেটের একটি সম্ভাব্য বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে। আরটি (রাশিয়া টুডে)-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে ইঞ্জিন, সরঞ্জাম এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে, যা রিয়াদের জন্য তার বিমান

ক্যারিবিয়ান সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৪
ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

মার্কিন রাজনীতিতে ঘুষের ধারাবাহিকতা বজায় রাখছেন ট্রাম্প
চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভোটারদের সামনে এমন একটি প্রস্তাব পেশ করেছেন। তিনি আশা করছেন ভোটাররা প্রত্যাখ্যান করতে পারবেন না। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে যদি তার দল রিপাবলিকান পার্টি জয়লাভ করে, তবে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার মার্কিন ডলার মূল্যের একটি

কেমন হবে লাতিন আমেরিকায় মার্কিন সামরিকীকরণ?
লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চে ‘আমেরিকাস কাউন্টার-কার্টেল কোয়ালিশন’ (এসিসিসি) চালু করেন। এই জোটের আওতায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

বিপুল মার্কিন বন্ড বিক্রির সিদ্ধান্ত নরওয়ের, দুশ্চিন্তায় ওয়াশিংটন
ধারণা করা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম সার্বভৌম ওয়েলথ ফান্ড হিসেবে নরওয়ের এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব হবে অত্যন্ত সুদূরপ্রসারী। কারণ বিশ্বজুড়ে সব তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় ১.৫ শতাংশ শেয়ার এককভাবে এই ফান্ডের অধীনে রয়েছে।

ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আরব বন্ধু জোগাড়ে ব্যস্ত ট্রাম্প
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের পরবর্তী মধ্যপ্রাচ্যবিষয়ক কৌশল বাস্তবায়নের লক্ষ্যে একটি ব্যাপকভিত্তিক পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে। মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আমেরিকান গণমাধ্যম ‘অ্যাক্সিওস’ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানা গেছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানক

ইউক্রেনে হামলা জোরদার ও ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের
ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সামরিক অভিযান থামানোর জন্য মস্কোর ওপর চাপ বাড়ালেও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও হামলা চালানোর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানে অ

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধিদল
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল।

সার ও ডিজেল নিয়ে ভয়াবহ সংকটে মার্কিন কৃষকেরা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্য-পশ্চিম আমেরিকার কর্ন বেল্ট অঞ্চলের কৃষকেরা ডিজেল ও সারের লাগামহীন দামে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।





