ভোট

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রচলিত অবস্থান থেকে কেন সরছে আরব দলগুলো
আরব জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ সদস্য আহমদ তিবি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, “এই অপরাধী সরকারের পতন ঘটাতে আমরা অতীতে যা করিনি, এবার তা করতে চাই।”

সঠিক ও দায়িত্বশীল নির্বাচনী সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ
প্রশিক্ষণে নির্বাচনী আইন ও সংবাদ-নির্দেশিকা, সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, বিদ্বেষমূলক বক্তব্য, তথ্য যাচাই ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল জানা যাবে কবে?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। খবর আল জাজিরার।

আন্দোলনে জোট, আলাদাভাবে ভোট: স্থানীয় নির্বাচনে জামায়াত কতটা ‘একা’?
জোটের অন্য শরিকরাও আলাদা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের মধ্যেও ভিন্নমত রয়েছে।

ভোটার তালিকা: ভারতের বিরোধীরা কি দ্বিচারিতায় ভুগছে?
মুসলিম সম্প্রদায়ের বাইরেও অন্যান্য ভোটাররা যে এখন ভোটার তালিকায় নিজেদের নাম টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন, তা সুরক্ষাকবচের দাবিকে আরও জোরালো করে তোলে। কিন্তু এই সুরক্ষাকবচ আসলে কাদের রক্ষা করার জন্য?

বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
ধারণা করা হচ্ছে, ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপমুখী রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রাদেভের নীতি অব্যাহত রাখবেন।

উপনির্বাচনে অনিয়মের অভিযোগ পরওয়ারের, ব্যালট পেপারে আগাম সিল দেওয়ার দাবি
তিনি বলেন, একটি উপনির্বাচনে অনিয়মের অভিযোগের সুরাহা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের টানা ৩৪তম প্রস্তাব
জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে গিয়ে উগান্ডার প্রতিনিধি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আরও কঠোর করাকে ‘সমষ্টিগত শাস্তির একটি রূপ’ বলে বর্ণনা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র–কিউবার প্রতিনিধির বাগবিতণ্ডা, কিছু সময়ের জন্য বিতর্ক স্থগিত
বিতর্কের প্রথম দিন স্থানীয় সময় মঙ্গলবার সাধারণ পরিষদের হলে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলাকালে কূটনৈতিক শিষ্টাচারের বিরল ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও কিউবার প্রতিনিধিদলের সদস্যরা উচ্চস্বরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

নেতানিয়াহু হারলে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে?
ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচন ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত জরিপের তথ্য বলছে, দেশটির প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যেভাবে এগিয়ে নেতানিয়াহু
তেহরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে জাতীয় ঐক্যের পক্ষে নেতানিয়াহুর আহ্বান আরও জোরালো হতে পারে। তবে সংঘাত কতটা বাড়বে, তা অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

‘ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, কী করবেন নেতানিয়াহু?
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৭ বছরের মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি দেশটির নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১৯ বছর।

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার, আরব ভোটারদের উপস্থিতি কার পক্ষে যেতে পারে
আরব দলের প্রার্থী আহমেদ তিবি বলেছেন, ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি “বিকল্প সরকার গঠনের পথ তৈরি করবে এবং ভয়াবহ বাস্তবতা পরিবর্তনে সহায়তা করবে।”

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপিই নাকি জামায়াত, ভোটে ফ্যাক্টর কী?
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু নাও হতে পারে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। গত রোববার মোট ৯টি অভিযোগ ও তিনটি দাবি ইসিতে দিয়েছে জামায়াত।

কানাডার অংশ হিসেবেই থাকার পক্ষে ভোট দিল আলবার্টার বাসিন্দারা
অল্পসংখ্যক হলেও সোচ্চার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কয়েক মাস ধরে স্বাধীন আলবার্টার পক্ষে প্রচার চালিয়ে আসছে। তাদের যুক্তি, প্রদেশটির জ্বালানি খাত থেকে অর্জিত বিপুল সম্পদ কানাডার দরিদ্রতর অঞ্চলগুলোকে ভর্তুকি দিতে ব্যবহৃত হচ্ছে। অটোয়ার আমলাতান্ত্রিক বাধা না থাকলে আলবার্টা আরও সমৃদ্ধ হতে পারত।

ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে আইনি ও নীতিগত জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধন করে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?
এসআইআরের সবচেয়ে কড়া সমালোচনা করেছেন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এসওয়াই কুরেশি। তার অভিযোগ, মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই দেশজুড়ে এই হয়রানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

৭ ইসলামী দলের ঐক্য কি আদৌ হবে?
কওমিপন্থী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৭ ইসলামী রাজনৈতিক দলের ঐক্য এখনো চূড়ান্ত হয়নি। এই জোটের বাইরে অন্য কোনো জোটে থাকা যাবে না–এই শর্তে ঐক্য প্রক্রিয়ায় থাকা সব দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এর বাইরেও আরো কয়েকটি শর্ত নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ আছে বলে জানা গেছে। তবে আলোচনার পথ এখনও





