ভাঙচুর

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

খুলনার আইনশৃঙ্খলার অবনতিতে বিএনপির অন্তর্কোন্দলও দায়ী?
অভিযোগ উঠেছে, স্থানীয় সরকারি দলের নেতাদের অন্তর্কোন্দলের সুযোগে চাঁদাবাজ, সন্ত্রাসীরা আরও বেপরোয়া উঠেছে। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

বাংলাদেশে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে: জাতিসংঘ
উপমুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, সহিংসতার সব ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত।…তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে।

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুর, বিজিবি মোতায়েন
পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। এ বিষয়ে জেলা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সন্ত্রাসীদের টার্গেটে খুলনার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
শুধু ডায়াগনস্টিক সেন্টার নয়, সন্ত্রাসীদের হুমকির মুখে পড়েছে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিও। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আতঙ্কে ব্যবস্থাপক এলাকা ছেড়ে চলে গেছেন।

খুলনায় আবারও ডায়াগনস্টিক সেন্টারে হামলা
কিছুদিন আগেই ২৪ অক্টোবর রাতে খুলনার বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এর একদিন পর ২৫ অক্টোবর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় একদল দুর্বৃত্তরা যায়।

কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে : প্রধানমন্ত্রী
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা
ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

ইউরোপজুড়ে জেন-জিরা কেন রাস্তায়
জীবনযাত্রার ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং দুর্নীতি নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ‘জেন-জি’ বিক্ষোভ। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের পর নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসকের পতন ঘটেছে।

জয়বাংলা স্লোগানের অভিযোগ তুলে সিপিবি অফিসে হামলা
জয়বাংলা স্লোগান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অভিযোগ তুলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অফিসে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে সিপিবির অফিসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, কেউ আহত হয়নি ও কোনো কিছু ভাংচুর করা হয়নি।

মবলাভারের দেশে মব কমবে কীসে!
কখনও পিটিয়ে মেরে ফেলার ডাক দেওয়া হচ্ছে। কখনও পিটিয়ে মেরেই ফেলা হচ্ছে। কখনও শুধু মেরে ফেলেই শান্ত হওয়া হচ্ছে না, বরং মৃত ব্যক্তির লাশকেও আগুনে পোড়ানো হচ্ছে। আমাদের দেশে এই ধারাবাহিকতায় নতুন যে সংযুক্তি সেটি হলো, একেবারে সমাবেশ করে প্রকাশ্যে মব করার হুমকি দেওয়া!

সাভারের সেই মাদরাসায় হামলা-লুটপাটের অভিযোগ হেফাজতের
সাভারে যে মহিলা মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস ও মার্সেইয়ে সহিংসতা
প্যারিসের কেন্দ্রীয় এলাকার বড় একটি অংশে কার্যত অবরুদ্ধ শহরের চিত্র দেখা যায়। দোকানিরা তাদের দোকানের সামনের কাচ ও প্রবেশপথ কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেয়, জাদুঘরগুলো বন্ধ রাখা হয় এবং মেট্রোর ২০টিরও বেশি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: ৩ জন রিমান্ডে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জরুরি ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসব তথ্য চাওয়া হয়েছে।

ফুটপাতের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র মিরপুর
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

রাড্ডায় হামলা: দোষারোপের রাজনীতির ফাঁকে তদন্ত কতটা এগোচ্ছে?
মিরপুরের রাড্ডা এমসিএইচ এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে চলেছে ‘দোষারোপের রাজনীতি’। বিরোধী দলগুলোর অভিযোগ সরকারি দলের দিকে। আর সরকারি দলের এমপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনায় জামায়াত ও আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা। দায় চাপানোর এই রাজনৈতিক কথার খেলার মাঝখানে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটির

রাড্ডায় ভাঙচুর-লুণ্ঠনের ঘটনায় এইচআরএফবি-র নিন্দা
রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে মধ্যরাতে সশস্ত্র হামলা, ব্যাপক লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর মোর্চা হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।





