দেশে মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশের ওপরে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ অতিক্রম করেছে, যার প্রধান চাপ এসেছে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারিতে বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

ক্ষুদ্র ব্যবসায়ী রফিক আলমের বাসায় পাইপলাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা রয়েছে। এ জন্য তাকে নিয়ম মেনে বিলও পরিশোধ করতে হয়। কিন্তু ঘরের রান্নার কাজে তাকে বাজার থেকে এলপিজি কিনে ব্যবহার করতে হয়। এ জন্য তাকে প্রতি মাসে হাজার টাকার বেশি বাড়তি গুনতে হয়।

জরিপ অনুযায়ী, দেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে ৩৩২ দশমিক ১৯ জন গত ৯০ দিনের মধ্যে কোনো না কোনো অসুস্থতার কথা জানিয়েছেন। নারীদের মধ্যে এ হার হাজারে ৩৫৪ দশমিক ৫৬ ও পুরুষদের মধ্যে ৩০৯ দশমিক ৬।