
মুস্তাফিজুরের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী চরচাকে জানিয়েছেন, “মুস্তাফিজের চোট গুরুতর নয়। মাঝে আরও একদিন বিরতি আছে। তাই দ্বিতীয় ম্যাচে তার খেলার ব্যাপারে আমরা আশাবাদী।”

একটা সময় পাকিস্তানের কিংবদন্তি পেসারদের দেখে বাংলাদেশের দর্শকরা আক্ষেপ করতেন। সেই আক্ষেপ অনেকটাই মিটিয়েছেন নাহিদ রানা। এখন পর্যন্ত বিশ্বমানের কয়েকজন পেস বোলার পেলেও বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের গতির ঝড় তুলছেন নাহিদই। আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে এবার পিএসএলেও নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথেই দেশে ফিরছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচটি খেলেই বাংলাদেশের উড়োজাহাজ ধরেছেন তারা। তবে তার আগে যা পারফরম্যান্স তাদের, তাতে গর্ব হতেই পারে বাংলাদেশের।

ওয়াকারের কথা রেখে চলেছেন নাহিদ। চলমান পিএসএলে খেলছেন পেশোয়ার জালমির হয়ে। এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ, উইকেট নিয়েছেন ৫টি। এই পরিসংখ্যান দেখে বলতেই পারেন, এ আর এমন কী! তবে না, এই তিন ম্যাচে নাহিদের গতির আগুনে রীতিমতো কাঁপছে পিএসএল। সেরা বোলিংটা করেন করাচি কিংসের বিপক্ষে। চার ওভারে এক মেডেনসহ মাত্র ৭