
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শাহজালাল বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ফ্লাইট বাতিলের ২৪৫টি। এর মধ্যে ৬ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত পাঁচ দিনে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে এক হাজারের বেশি মানুষকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং শতাধিক মানুষকে ওয়েজ আর্নাস বোর্ড আবাসন সুবিধার ব্যবস্থা করেছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা–স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নিরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। তাই এসব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে ।

ঘন কুয়াশায় কারণে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৯টি ফ্লাইট। ফ্লাইটগুলোকে ডাইভার্ট করে কলকাতা, চট্টগ্রাম ও ব্যাংকক পাঠানো হয়েছে।

নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ‘এয়ারবাস’কে বাদ দিয়ে ‘বোয়িং’ কোম্পানি থেকে এসব বিমান নেওয়া হবে।

বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে ৩০০ ফিট সড়কের সংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় মঞ্চে ওঠেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন।

অনুসন্ধানে উঠে আসে, ২০১৩ সলের পর সেখানে সাতটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন প্রতিরোধ বা নির্বাপনে সিভিল এভিয়েশন অথরিটির ‘তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না’।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।