
যুক্তরাষ্ট্রের টর্পেডো হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দিনারের মোট ১০৪ জন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। স্থানীয় সময় গতকাল রোববার এ তথ্য জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ভারত মহাসাগরের শ্রীলঙ্কার উপকূলের কাছে ডুবে যাওয়া ইরানি জাহাজের জীবিতদের ইরানে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কা সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে শ্রীলঙ্কার হেফাজতে থাকা আরেকটি ইরানি জাহাজের ক্রু সদস্যদেরও দেশে না পাঠানোর জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন।