কারাগার

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন

‘বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই হাসিনাকে গ্রেপ্তার করা হবে’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যেকোনো দূতাবাসে গেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

খুলনায় নগর ভবনে বোমা হামলায় গ্রেপ্তার আবেদ আলী কারাগারে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার গোপালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

কারাগারে সাবেক মন্ত্রী নাহিদ, পক্ষে ছিল না কোনো আইনজীবী
জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল-সালমানের অব্যাহতি চেয়ে আংশিক চার্জ শুনানি শুরু
রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে আংশিক চার্জ শুনানি শুরু হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর
ইসকনের সংগঠক ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এ আদেশ দেন।

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের অভিযোগ, গ্রেপ্তার তৌকির কারাগারে
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের ২৪২টি শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৌকির ইবনে সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশে কারাগার থেকে গৃহবন্দীত্বে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব
এই গৃহবন্দীত্বের সুবিধা কেবল দুর্নীতির মামলায় তার প্রথম বিচারে কমিয়ে ছয় বছর করা সাজাটির ক্ষেত্রে প্রযোজ্য। গত বছরের ডিসেম্বরে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে তাকে দেওয়া পৃথক ১৫ বছরের কারাদণ্ডের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। ১এমডিবি কেলেঙ্কারিসংশ্লিষ্ট দ্বিতীয় একটি বড় মামলায় ওই সাজা দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পরে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঠিকাদারের মোটরসাইকেল নেওয়ায় বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে
বরিশালে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ
এদিন তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মামলার তদন্ত শেষ না হওযা পর্যন্ত তাকে কারগারে আটক রাখার আবেদন করেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব এবার গৃহবন্দি
মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী তার জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবার এ তথ্য জানিয়েছেন নাজিবের আইনজীবী। আদালতের আদেশ কার্যকর হলে আজই বাড়ি ফিরতে পারেন তিনি। খবর রয়টার্সের।

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

কেসিসির সাবেক প্যানেল মেয়র টিপু কারাগারে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ নির্দেশ দেন।

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর কোন কোন দেশে জেলহত্যা হয়েছে?
কারাবন্দিদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ–সুবিধার দায়িত্ব পুরোপুরি রাষ্ট্রের। সেই নিরাপদ কারাগারেই যখন রাজবন্দীদের গুলি করে হত্যা করা হয়, তখন সেই ঘটনা হয়ে যায় রাষ্ট্রের জন্য এক বড় ‘কলঙ্কের ইতিহাস’।

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, গ্রেপ্তার ২৬ জন কারাগারে
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।










