
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আরসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকার কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে খুনের দায়ে স্বামী সায়েদ আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মো. ইয়াকুব আলী (২৫) নামের এক যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইয়াকুব ‘মেটাডোর’ কোম্পানিতে কাজ করতেন

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া জানান, লোহার ব্রিজের পাশে ময়লার ডিপোর সামনে বৈদ্যুতিক খুঁটির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার করা গ্রেনেড চারটির মধ্যে দুটি সাউন্ড গ্রেনেড এবং দুটি টি–আর গ্যাস গ্রেনেড বলে জানিয়েছে র্যাব।

ঢাকার কামরাঙ্গীরচরে সিনিয়র জুনিয়র নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রোমান ফকির নামে এক সপ্তম শ্রেণির নিহত।