
মো. বাবুল হোসেন ফকির জানান, তুরফা বাড়ির কাছে রাস্তার পাশে বসে বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে বলটি রাস্তার ওপর চলে গেলে সেটি আনতে গেলে দ্রুতগতির একটি নসিমন তাকে চাপা দেয়।

গতকাল বুধবার গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।