
মোস্তাকুরের নিয়োগের মাধ্যমে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পাওয়া আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হলো।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে চলতি বছরে ‘অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড’কে বাংলাদেশের প্রধানতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন–এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। তবে, এই সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করবে কি না–এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য না করে অপেক্ষা করতে বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় আরও আতপ চাল আনা হবে।

বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সিঙ্গাপুরে হাদির চিকিৎসায় যত টাকা খরচ হবে তা অর্থ মন্ত্রণালয় দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উপদেষ্টা জানান, সম্প্রতি মন্ত্রিসভার বিদায়ী সদস্যদের জন্য ১০০টি নতুন গাড়ি কেনার প্রস্তাব অর্থ বিভাগ বাতিল করেছে।

বাড়ি ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭.৫ শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। বাকি ৭.৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন, তবে এই হার কোনোভাবেই সর্বনিম্ন ২,০০০ টাকার কম হবে না।