
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত পে-স্কেল সরকারি কর্মজীবীদের খুশি করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার কাছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাস্তবতার ভিত্তিতে নতুন বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে।
২০১৫ সালের পর আর সরকারি কর্মজীবীদের বেতন বাড়ানো হয়নি। তখন ১০১ শতাংশ বাড়িয়ে নিম্ন বেতন করা হয়েছিল ৮ হাজার ২৫০ টাকা। আর সবোর্চ্চ ৭৮ হাজার টাকা। বেতন বাড়ানো প্রয়োজন বিবেচনায় গত বছর জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
পিতা-মাতাসহ ছয় জনের একটি পরিবারের জীবন-যাত্রার ব্যয়; দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়; দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, দারিদ্র্য নিরসনে প্রয়োজনীয় সম্পদ যোগান দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে।
সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন–এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। তবে, এই সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করবে কি না–এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য না করে অপেক্ষা করতে বলেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।