Advertisement

লন্ডনে আনন্দধারা আর্টসের বর্ষবরণ

বিডিজেন ডেস্ক

লন্ডনে আনন্দধারা আর্টসের বর্ষবরণ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনন্দধারা আর্টস বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে বাংলা নববর্ষ। এবারের বর্ষবরণ উৎসব শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। পুর্ব লন্ডনের রেডব্রিজ মেথোডিস্ট চার্চ মিলনায়তনে গত ১৮ এপ্রিল প্রায় চার ঘণ্টাব্যাপী এই আয়োজনের পুরো সময়জুড়ে উপচেপড়া দর্শক শ্রোতার প্রাণবন্ত উপস্থিতি জানান দিয়েছে মানুষের সাথে মিলিত হবার এই সর্বজনীন উৎসব এখনো বাঙালির প্রাণের উৎসব।

Advertisement

Anandadhara 2

আনন্দধারা আর্টসের পরিচালক ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। কোনো অশুভ শক্তি চাইলেই একে নষ্ট করে দিতে পারে না।”

Advertisement

Anandadhara 4

অনুষ্ঠানে আনন্দধারা আর্টসের শিশুদের গান ও আবৃত্তি পরিবেশনা সাজানো হয়েছিল ‘ষড়ঋতু’–কে কেন্দ্র করে। আবৃত্তি সংগঠন ‘বর্ণন’ ও রবীন্দ্রসংগীত শিল্পী মৃত্তিকা সহিতার পরিবেশনা এই আয়োজনকে অন্য মাত্রা দিয়েছে।

Anandadhara 3

সব শেষে আনন্দধারা আর্টসের শিল্পীদের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। যন্ত্রসংগীতে ছিলেন—কি বোর্ড প্রীতম সাহা, গিটার-অমি ইসলাম, অক্টোপাড-তানিম ও তবলায় পিয়াস বড়ুয়া। শব্দ সঞ্চালনায় ইয়াসিন কীর্তি ও মঞ্চসজ্জায় ছিলেন গোলাম আকবর মুক্তা।

Anandadhara 5

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এ আর টেলিভিশন এবং এর পরিচালক জয়দীপ রায়।

সকলের জন্য মঙ্গলময় ১৪৩৩ কামনা করে এই উৎসবের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি