
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে বাংলাদেশের ‘৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেদ্দার একটি অভিজাত হোটেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদ্যান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সা’দ আল শেহরি। কনসাল জেনারেল আগত দেশি ও বিদেশি নাগরিককদের অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে সৌদি আরবসহ বিভিন্ন দেশের অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের

বাংলাদেশের উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ঠিক তেমনই সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইন, নিয়মকানুন ও সামাজিক রীতিনীতি—সব ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন।

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কনসাল জেনারেল বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও আত্মাহুতির মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি।

অনুষ্ঠানে কনসাল জেনারেল প্রধান অতিথিকে নিয়ে কেক কাটেন এবং বাংলাদেশের সংস্কৃতি ও প্রকৃতি বিষয়ে একটি আলোকচিত্র প্রদর্শন করানো হয়। শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের কনস্যুলেটের কর্মকর্তা, বাংলাদেশ কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকেরা, বাংলাদেশি ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটির প্রতিনিধি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।