
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতে দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। বাংলাদেশিরা বিভিন্ন দেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। ব্যবসা করতে হলে মাঠপর্যায় থেকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আমিরাতের আজমান প্রদেশে বাংলাদেশি মালিকানাধীন ‘ফয়সাল মাহমুদ বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং এলএলসির শাখা শুভ উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আজমান প্রদেশে আল জারফ ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় এই ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ ওসমান বলেন, "আমিরাতে আসার পর থেকেই আমার পরিকল্পনা ছিল নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা৷। আর সে লক্ষ বাস্তবায়নের অংশ হিসেবে সর্বপ্রথম আজমানে ২০২১ সালে ফয়সাল মাহমুদ বিল্ডিং মেটেরিয়ালস ট্রেডিং এলএলসি দিয়ে যাত্রা শুরু করেছিলাম৷ ২০২৩ সালে দ্বিতীয় শাখা এবং ২০২৬ সালের শুরুতে আজ প্রতিষ্ঠানের তৃতীয় শাখা শুরু করলাম। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে কর্মচারী আনতে পারছি না। ভিসার সমস্যা সমাধান হলে আরও কয়েকজন বাংলাদেশি নিয়োগ দিতে পারতাম।"

প্রতিষ্ঠানের উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মুজিবুল হক, লেখক ও সাংবাদিক শাহেদ সরওয়ার, মোহাম্মদ ইউনুচ মিয়া, মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, ব্যবস্থাপক মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিক্রয় কর্মকর্তা মোহাম্মদ আলী চৌধুরী, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম (রিপন) এবং মোহাম্মদ বশির, মোহাম্মদ ফরহাদ ফাহিম মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশি প্রতিষ্ঠানের সাফল্য জানিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বলেন, ২০২১ সাল থেকে আমিরাতে সাধারণ শ্রমিক ভিসা বন্ধ হওয়ার পর থেকে এখন অবধি চালু হয়নি৷ নতুন সরকারের মাধ্যমে দ্রুত ভিসা সমস্যার সমাধান হলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে পারবেন প্রবাসী ব্যবসায়ীরা।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।