Advertisement Banner

বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইয়াকুব আলী (৫০)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

ব্যবসায়ী ইয়াকুব আলী মিরপুরের পল্লবী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছেলে মানিক জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তার বাবা মোটরসাইকেল রাইডে বাসায় ফিরছিলেন। পথে বিজয় সরণি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত