চরচা প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মঙ্গলবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। পরে সকাল সাড়ে ৮টা পর থেকে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করেছে।
বৃষ্টিতে যানবাহনের সংকটে অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের শুরুতে তাপমাত্রা মাঝামাঝি থাকলেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাজধানীতে সকালে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের বেলায় বেড়ে ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে বিকেলের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও মাঝারি ধরনের ঝড় হতে পারে। দেশের কিছু বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত বেশি হতে পারে।
আজ রাজশাহী ও যশোর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২২ ডিগ্রি সেলসিয়াস।