চরচা ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে মশাল মিছিলের একটি ভুয়া ইভেন্ট প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ইভেন্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কোনো কুচক্রী মহল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে এই গুজব ছড়াচ্ছে।
এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। একই সাথে তিনি সকলকে এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করেছেন।
প্রয়োজনে যথাযথ সূত্র যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।