Advertisement Banner

ঢাকাসহ সব মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকাসহ সব মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
ফাইল ছবি: চরচা

সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, “আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। যদি কোনো সমস্যা সামনে আসে, সংশোধন করা হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে করে নিতে হবে।”

এর আগে মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে।

তিনি বলেন, সারা দেশে তো আছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

সম্পর্কিত