Advertisement Banner

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০
নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

এম জেড এম ইন্তেখাব বলেন, মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাব চিরুনি অভিযান চালিয়েছে। এসময় অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ হামলায় ৩ জন র‌্যাব সদস্য আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

সম্পর্কিত