১২ মার্চ ১১টায় বসছে সংসদের প্রথম অধিবেশন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১২ মার্চ ১১টায় বসছে সংসদের প্রথম অধিবেশন
ছবি: উইকিপিডিয়া থেকে নেওয়া

আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। আজ সোমবার বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। ১১টায় অধিবেশন শুরু হবে।

এটি ত্রয়োদশ জাতীয় সংসদের এবং ২০২৬ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন। সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর রাষ্ট্রপতি সংসদে সরকারের নীতি ও সাফল্য তুলে ধরে ভাষণ প্রদান করেন। পরবর্তীতে রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।

সংবিধান অনুযায়ী, একটি সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন।

সম্পর্কিত