Advertisement Banner

ঈদ উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঈদ উপলক্ষে ৪ বন্দীর সাজা মওকুফ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার চারজন বন্দীর সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

আজ রোববার কারা অধিদপ্তরের এআইজি (প্রিজন) জান্নাতুল ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তির আদেশ পাওয়া বন্দীরা হলেন— ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা অধিদপ্তর জানিয়েছে, মানবিক বিবেচনা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ক্ষমতার আওতায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি কার্যকর করা হবে।

সম্পর্কিত