চরচা প্রতিবেদক

বিশ্বের গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত UNESCO Global Geoparks 2026 অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের সাংবাদিক ও সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। আজ সোমবার ইউনেসকোর সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে নতুনভাবে স্বীকৃতি পাওয়া ১২টি ইউনেসকো গ্লোবাল জিওপার্ককে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে শুভ আন্তর্জাতিক পর্যায়ে ভূ-ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা এবং টেকসই পর্যটনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
তিনি জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা তাদের জিওপার্কের বৈশিষ্ট্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
শাহাবুদ্দিন শুভ বলেন, “এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে আমরা শুধু বৈশ্বিক উন্নয়নধারা সম্পর্কে জানতে পারি না, বরং বাংলাদেশের সম্ভাবনাকেও বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।”
ইউনেসকো গ্লোবাল জিওপার্ক স্বীকৃতি কোনো অঞ্চলের বিশেষ ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা ও টেকসই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত।