Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও ইসলামিক সেবা ডেস্কের উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২১: ০৫
আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও ইসলামিক সেবা ডেস্কের উদ্বোধন

শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরও সুসংহত ও গ্রাহকসেবা সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। একই সঙ্গে দেশব্যাপী ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্ক এবং পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন করা হয়েছে।

Advertisement

আজ সোমবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন। এ সময় তিনি ‘শুদ্ধতা ও বরকতের সমন্বয়’ শীর্ষক স্লোগান ঘোষণা করেন এবং শাখা ও উপশাখায় ইসলামিক সেবা ডেস্ক চালুর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চেয়ারম্যান বলেন, দেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই খাতে আরও বিস্তার ঘটানো হবে।

অনুষ্ঠানের শেষে ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জামাল উদ্দীন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়: রাজধানীব্যাংকউদ্বোধনঅনুষ্ঠানআইএফআইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

  • রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি

    অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।