চরচা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের মধ্যে গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা আমেরিকান ওয়েলনেস সেন্টারে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুবিধা পাবেন। উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে, ১০০ ভাগ ফ্রি ডাক্তার কনসালটেশন, ১০০ ভাগ ফ্রি পুষ্টিবিদের কাউন্সেলিং, ডায়াগনস্টিক টেস্টে ৩৫ ভাগ ডিসকাউন্ট, ওজোন থেরাপি, গ্রিন কিচেন এবং জিও ন্যাচারাল প্রোডাক্টসে ২০ ভাগ ডিসকাউন্ট।
আমেরিকান ওয়েলনেস সেন্টার এই চুক্তির মাধ্যমে বিভিন্ন আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিওথেরাপি, ওজোন থেরাপি, পিআরপি থেরাপি, ফটোথেরাপি এবং ল্যাবরেটরি টেস্ট। এছাড়াও পুষ্টি ও জীবনধারা বিষয়ক পরামর্শ এবং রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এম কামাল উদ্দিন জসিম এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের ম্যানেজার অপারেশনস কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।