রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজশাহীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি নামের এক তরুণী। আজ বুধবার দুপুর আড়াইটা নাগাদ কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে এবং রাজশাহীতে আসাদুজ্জামান নূর সানির বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের এক যুবকের সঙ্গে রেজিনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

মৃত্যুর আগে নিজের ফেসবুকে আবেগঘন একাধিক স্ট্যাটাস দেন রেজিনা। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন– “আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই।” দুই ঘণ্টা আগে তিনি লিখেন–“বিদায় এই সুন্দর পৃথিবী।” পরে লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। থানার ওসি হাবিবুর রহমান বলেন, বিষয়টি প্রেমঘটিত আত্মহত্যা বলেই প্রাথমিক ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং তদন্ত করা হবে।

সম্পর্কিত