চরচা প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল চলার সময় ছুরিকাঘাতে এক যুবক (আনুমানিক ৩০) নিহত হয়েছে। প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তাজিয়া মিছিল চলার সময় হঠাৎ করেই ওই যুবক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা মতিউর রহমান জানান, তাজিয়া মিছিল থেকে বাংলাবাজার এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবক আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিউর রহমান আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।