চরচা প্রতিবেদক

রাজধানীর কদমতলীতে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. রনি (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ ইউনিটের শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ নতুন কলোনির রেললাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত রনির বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পাটোয়ারী গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। বর্তমানে তিনি পরিবারসহ কদমতলী এলাকায় বসবাস করেন।
রনির চাচাতো ভাই মো. হাসান জানান, রনি পেশায় কাঠের লাকড়ির ব্যবসায়ী এবং কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ ইউনিটের শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বুধবার বিকেলে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি লাগে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তার বাম পায়ের হাঁটুর ওপর থেকে একটি গুলি অপসারণ করেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”