Advertisement Banner

এনসিসি ব্যাংকের নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এনসিসি ব্যাংকের নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
এনসিসি ব্যাংকের নারী কর্মীদের নিয়ে আয়োজিত কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা। ছবি: এনসিসি ব্যাংক

নারী কর্মীদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতামূলক এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে এনসিসি ব্যাংক সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ে “মাইন্ড ম্যাটারস: নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারটি পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসিম জাহান। তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে মানসিক চাপ ব্যবস্থাপনা, প্রতিকূলতা কাটিয়ে ওঠার সক্ষমতা (ইমোশনাল রেজিলিয়েন্স) এবং কর্মজীবনের সাথে ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার ওপর আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মানসিক সুস্থতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু টুলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেমন— ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস), পেশেন্ট হেলথ কোশ্চেনেয়ার (পিএইচকিউ)। এই টুলগুলো কর্মীদের নিজেদের মানসিক অবস্থা আরও ভালোভাবে বুঝতে এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় সহায়তা করবে।

এনসিসি ব্যাংকের ইভিপি এবং সাসটেইনেবল ও উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্মশালাটিতে এনসিসি ব্যাংকের মোট ১৪২ জন নারী কর্মকর্তা সরাসরি অংশগ্রহণ করেন এবং সারা দেশের বিভিন্ন শাখা থেকে নারী কর্মীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এতে যুক্ত হন।

বর্তমান সময়ের পরিবর্তনশীল কর্মপরিবেশের প্রেক্ষাপটে অংশগ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে অত্যন্ত সময়োপযোগী ও অপরিহার্য বলে অভিহিত করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে এনসিসি ব্যাংক কর্মীদের সার্বিক কল্যাণ এবং প্রতিষ্ঠানজুড়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে।

সম্পর্কিত