শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। পাশাপাশি তারা কেউ সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।

আজ মঙ্গলবার বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

সম্পর্কিত