বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের বিরুদ্ধে মহাসড়কে গাড়ি আটকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই সহ-সভাপতিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ৪নং সহ-সভাপতি মিঞা বাবুল ও ২৫ নং সহ-সভাপতি মো.মিঠু।
প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মিঞা বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।
বহিষ্কৃত সহ-সভাপতি মিঞা বাবুল বলেন, “আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। খায় সবাই মিলে কিন্তু নাম হয় শুধু আমার, এ ঘটনার সঙ্গে এলাকার কিছু লোকও জড়িত রয়েছে। আমি দ্রুত সাংবাদিকদের মাধ্যমে মূলহোতাদের নাম সামনে নিয়ে আসব।”
এ বিষয়ে জানতে বহিষ্কৃত সহ-সভাপতি মো. মিঠুকে একাধিক বার ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে শাখা ছাত্রদলের সভাপতি মো.মোশাররফ হোসেন বলেন, “পার্টি যে সিন্ধান্ত নিছে সেটা সবার জন্য প্রযোজ্য। যারা অন্যায়ের সাথে জড়িত হবে শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে সর্বদা কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷”
গত মঙ্গলবার ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ অভিযোগের প্রশ্নে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছিল কেন্দ্র।