Advertisement Banner

রিজার্ভ চুরি: ৯৪ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রিজার্ভ চুরি: ৯৪ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে মোট ৯৪ বারের মতো তদন্ত প্রতিবেদন জমার সময় পেছানো হলো।

আজ বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা আদালতে দাখিল করতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ১৮ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নেয়।

পরে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

পরে ১৬ মার্চ আদালত মামলার তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত