চাকরির টাকায় না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন: আইনমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চাকরির টাকায় না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারকদের সৎ থাকতেই হবে। চাকরির টাকায় কারও না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন।”

আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, “কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে কেবল প্রশাসনিক ব্যবস্থা নয়, সঙ্গে দুর্নীতির মামলাও করা হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং কোনো ধরনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।

আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে আমরা তা পর্যালোচনা করব।

এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করা হবে।

গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা অতীতে আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ রেখেই সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।

সম্পর্কিত