চরচা প্রতিবেদক

দেশে তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতি মোকাবিলায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ, ২০২৫’ আসন্ন সংসদ অধিবেশনেই আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। আসন্ন সংসদ অধিবেশনেই এটি আইন হিসেবে পাস হবে এবং তথ্য মন্ত্রণালয় এর বাস্তবায়নে পূর্ণ সহায়তা করবে।”
অনলাইন সংবাদমাধ্যম ‘চরচা’-এর সম্পাদক সোহরাব হাসান অধ্যাদেশটি কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইন হিসেবে পাসের দাবি জানান।
তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক এই বৈঠকে তামাকের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাকজনিত কারণে প্রতিদিন গড়ে ৫৪৮ জন প্রাণ হারাচ্ছেন এবং বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত এই অধ্যাদেশটি আইনে পরিণত না হলে তামাকের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি গোলাম মহিউদ্দিন ফারুক, তামাক নিয়ন্ত্রণ প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার,চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।