চরচা ডেস্ক

বাংলাদেশে কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ভিসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির ফলে ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন এবং তাদের পরিবারের সদস্যরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন কভারেজ সুবিধা ভোগ করতে পারবেন।
চুক্তিতে ভিসার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ।
কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং মানসিক স্বস্তি একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে বড় ভূমিকা রাখে। সাম্প্রতিক ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’ অনুসারে ৫৬ শতাংশ কর্মী জানিয়েছেন, আর্থিক উদ্বেগ কর্মস্পৃহা কমিয়ে দেয়। ৪১ শতাংশ কর্মী মানসিক সমস্যার মূল কারণ হিসেবে আর্থিক চাপকে চিহ্নিত করেছেন। আবার ৭৮ শতাংশ কর্মী মনে করেন বীমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মতো সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি আরও বিশ্বস্ত করে তোলে।
ভিসা জানিয়েছে, দাবি নিষ্পত্তিতে মেটলাইফের ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড সেবা, আধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস চিকিৎসা সুবিধা এবং দ্রুত দাবি পরিশোধের সক্ষমতা তাদের সিদ্ধান্তকে সহজ করেছে।
ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদানে আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হয় আর এক্ষেত্রে কর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সমন্বিত বীমা কভারেজ অত্যন্ত জরুরি, বীমা সুবিধা থাকার ফলে তারা জীবনের অনিশ্চয়তায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ভার থাকতে পারবেন, যা তাদের কাজ নিয়ে একাগ্র ও আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে এবং উদ্ভাবনে উৎসাহিত করবে।”
মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, “প্রতিষ্ঠান সমূহকে তাদের কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করার উপর গুরুত্ব দেয় মেটলাইফ। ভিসার সাথে আমাদের এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণে শক্তিশালী ও সমন্বিত বীমা সমাধান প্রদানের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।”
বিশ্বের ২০০–এর বেশি দেশ ও অঞ্চলে ডিজিটাল পেমেন্ট সেবা দেওয়া ভিসা বাংলাদেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। অপরদিকে, প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০+ প্রতিষ্ঠানকে বীমা সুরক্ষা প্রদানকারী মেটলাইফ সম্প্রতি আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে।