Advertisement Banner

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি: চরচা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে দেশে এই ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভোর ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি মাঝারি মানের ছিল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, আজ ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার।

সম্পর্কিত