চরচা প্রতিবেদক

ছিনতাইকারী ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজধানীর আদাবর থানার দুই পুলিশ কর্মকর্তা। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আদাবর এলাকায় বুড়িগঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ও তরুণ নামে এক উপ-পরিদর্শকের (এসআই) ছিনাতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।
অভিযানে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং আহত দুই ছিনতাইকারীকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তাকে জরুরি চিকিৎসা দেওয়া হলে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
চরচাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বেলা ১১টার দিকে আদাবর ৭ নম্বর রোডে এক বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে সেখানে ছিনতাইয়ের ঘটনার খবর পায় আদাবর থানা পুলিশ। এরপর ছিনতাইকারীদের অবস্থান নিশ্চিত হয়ে ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ছিনতাইকারীদের গ্রেপ্তারে বেড়িবাঁধ এলাকায় অভিযান শুরু করে।
আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় পৌঁছালে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে ওসি এবং এসআইয়ের শরীরে গুরুতর জখম হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হয়।
অভিযান শেষে রুবেল, আমির, কাশেম ও জয় নামের চার ছিনতাইকারীকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।