হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট, ‘সবাই কেন্দ্রে আসুন’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট, ‘সবাই কেন্দ্রে আসুন’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যেই প্রায় শেষের পথে এই ভোটগ্রহণ। এমন সময় আজ বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একই লেখা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে তারা লেখেন, “ভোটকেন্দ্রের দিকে চোখ রাখুন, সজাগ থাকুন। সবাই কেন্দ্রে আসুন, গণনা শেষ না হওয়া পর্যন্ত, ফলাফল না পাওয়া পর্যন্ত ঠান্ডা মাথায় কেন্দ্রে অবস্থান করুন।”

এ ছাড়া ফেসবুক পোস্ট দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি লেখেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামী কাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।”

নাহিদ লেখেন, “বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”

সম্পর্কিত