Advertisement Banner

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনের
ভারত ও বাংলাদেশের পতাকা। ছবি: ভারতীয় হাইকমিশন

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ শনিবার হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শ্রদ্ধা জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মার্চে দেওয়া তার বেতার ভাষণ জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছিল।

বার্তায় আরও বলা হয়, সেই সময়ের মতো আজও বাংলাদেশ ও ভারতের জনগণ অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের বন্ধনে যুক্ত। দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

সম্পর্কিত