চরচা প্রতিবেদক

ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা অথবা বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা- ৯ আসনে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।
তাসনিম জারা বলেছেন, “বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেওয়া হচ্ছে।”
তাসনিম আরও বলেন, “বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা। আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য না।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বের হয়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা।