চরচা প্রতিবেদক

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারা ফেরদৌস (৩২) খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল ইসলাম জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখা যায়, ফারা ফেরদৌস একটি চেয়ারে বসা অবস্থায় টেবিলের ওপর মাথা রেখে আছেন।
একরামুল ইসলাম আরও জানান, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।
পরে বিকেল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঠিক কখন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অজানা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।