Advertisement Banner

মাদক নিয়ন্ত্রণে দুটি জাতীয় পুরস্কার পেল ঢাকা আহছানিয়া মিশন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদক নিয়ন্ত্রণে দুটি জাতীয় পুরস্কার পেল ঢাকা আহছানিয়া মিশন
ছবি: সংগৃহীত

মাদক প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি পুরস্কার পেয়েছে ঢাকা আহছানিয়া মিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মাদকবিরোধী ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা আহছানিয়া মিশনকে এই পুরস্কারের জন্য মনোনীত করে। যশোর কেন্দ্রের প্রমাণ-ভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রম এবং জাতীয় মাদকবিরোধী র‍্যালিতে সংস্থাটির অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

ঢাকা আহছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে বাংলাদেশে মাদক প্রতিরোধ, প্রমাণ-ভিত্তিক চিকিৎসা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থাটি গাজীপুর, মুন্সীগঞ্জ ও যশোরে পুরুষদের জন্য তিনটি এবং ঢাকায় নারীদের জন্য একটি আধুনিক মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারগুলো তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সম্পর্কিত